বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান বাবু

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই সোমবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। এতে অংশ নেয় বেসরকারি এনজিওর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা সহ অন্যরা।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে নারীরা শুধু পুরুষের নয়, অনেক ক্ষেত্রে নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে সকল কে বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে একসাথে কাজ করার আহব্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews