
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘উম্মে হাবিবার’ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিল্পকলার প্রশিক্ষক ও শিল্পীরা
শাহিন বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সঙ্গে ক্রেস প্রদানের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এবং উপজেলা সমাজসেবা অফিসার আ,ন, ম রকিবুল ইউসুফ।
সাক্ষাৎকালে শিল্পীরা উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম, শিল্প-সাহিত্য চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে শিল্পকলা একাডেমির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা শিল্পীদের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মামুনুর রশীদ, তবলা প্রশিক্ষক সেলিম রেজা, শিল্পী নাহিদ, সদস্য মো, মনি এবং শিল্পী শাহিন খান।
শুভেচ্ছা ও পরিচিতি শেষে, ইউএনও উম্মে হাবিবাকে উপজেলার সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুর্গাপুর শিল্পীকলা একাডেমির শিল্পীরা।