বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

নওগাঁয় তারুণ্যের দীপ্ত অঙ্গীকার: মাদক ও সাইবার অপরাধমুক্ত সমাজ ও পরিবার” গড়ার লক্ষ্যে জেলা পুলিশ এবং র‍্যাবের, শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২০ Time View

“নওগাঁয় তারুণ্যের দীপ্ত অঙ্গীকার: মাদক ও সাইবার অপরাধমুক্ত সমাজ ও পরিবার” গড়ার লক্ষ্যে জেলা পুলিশ এবং র‍্যাবের, শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময়

মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রতিনিধিঃ

অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক, সামাজিক অপরাধ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানটির আয়োজন করেন রেপিড একশন ব্যাটেলিয়ান ৫।

সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরা বিশেষ করে দেওয়া তরুণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি। তিনি তরুণ শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য অথবা অতি-ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং, বিকাশের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। বিশেষ করে তিনি ছাত্রীদেরকে পর্নোগ্রাফি সংক্রান্তের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের অতি ব্যক্তিগত ছবি বন্ধু আত্মীয়স্বজন অথবা কারো নিকট শেয়ার না করার জন্য সতর্ক করেন। কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপারের তথ্যবহুল ও মনোমুগ্ধকর powerpoint উপস্থাপনা প্রায় দের ঘণ্টাব্যাপী চলে। এতে তিন শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন । সভার শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং পুলিশ সুপারের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতবিনিময়কারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন। ফাইনালি পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উধার আহ্বান জানান।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর , র‍্যাব জয়পুরহাট এর কমান্ডার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews