বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

শ্রীমন্তপুরে নির্বাচনি হাওয়া,৭ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

শ্রীমন্তপুরে নির্বাচনি হাওয়া,৭ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

​এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী উপজেলার ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম মোর্শেদ শালবাড়ি বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর সফরসঙ্গীদের নিয়ে নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদ স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন। শালবাড়ি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ভোটারদের মাঝে এই প্রচারণা বেশ সাড়া ফেলেছে।
​উক্ত গণসংযোগে তাঁর সাথে প্রধান প্রধান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকতার হোসেন ভুলু, মোঃ আতাউর রহমান আতা,মোঃ পারভেজ,মোঃ রৌশুন আলী।​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সমর্থক এই লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।গণসংযোগ শেষে প্রার্থী জানান, ইউনিয়নের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত এলাকাগুলোর সুষম উন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচন যত ঘনিয়ে আসছে, স্থানীয় ভোটারদের মাঝে আগ্রহ ও উদ্দীপনা ততই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews