শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ

মোঃ সেলিম রেজা।উপজেলা প্রতিনিধি, ডুমুরিয়া,খুলনা।

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।
প্রতারণার শিকার ওই ব্যক্তি হলেন ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মৃতঃ শামসুর রহমান শেখ এর ছেলে মোঃ নুর ইসলাম শেখ।
এলাকায় এ বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী গত ১৩ জুলাই তারিখে যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের মৃত আনছার গাজীর ছেলে মোঃ হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে ভূক্তভোগী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে আফ্রিকা মহাদেশের মরিশাস পাঠানোর কথা বলে হুসাইন আহমদ ওরফে সুমন চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত কয়েক কিস্তিতে সাড়ে ৪ লাখ টাকা নেন।
সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার পরে তাকে ভিসা দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে এজেন্সি অফিসে আটকে রেখে আরোও টাকা আদায় করেন। পরবর্তীতে প্রতারক হুসাইন আহমদ সুমন ভুক্তভোগী নুর ইসলামকে একটি ভূয়া ওয়ার্ক পারমিট দেন। ওয়ার্ক পারমিটের কপিটি পরীক্ষা করে দেখা যায় সেটি জাল (নকল) । বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী নুর ইসলাম তাঁর টাকা ফেরত চান। এর পর থেকে নুর ইসলাম কে বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।
ভুক্তভোগী নুর ইসলাম বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তিনি সাড়ে ৪ লাখ টাকা দিয়েছেন প্রতারক হুসাইন আহমদ সুমনকে এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
ভুক্তভোগী নুর ইসলাম আরোও বলেন, বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সুরাহা না হওয়ায় তিনি ডুমুরিয়া থানায় প্রতারক হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
তবে ভুক্তভোগী নুর ইসলাম বলেন, প্রতারক হুসাইন আহমদ সুমন টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে উল্টো আমার নামে মামলা করবেন বলে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছেন।

এ ব্যাপারে গত ১৩ জুলাই ভুক্তভোগী নুর ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন এর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন কে থানায় আসার জন্য বললে তিনি থানায় আসেনী। উল্টো হুসাইন আহমদ সুমন থানায় আসতে না চেয়ে ভূক্তভোগী নুর ইসলামের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews