
ফুলবাড়িয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠান ও রেলী।
মোঃ নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর, গাজীপুর। ৩১/০৭/২০২৬ ইং।
“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, দেশকে বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে দেশকে গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠান ও রেলীর আয়োজন করা হয়। কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড পাবুরিয়া চালা এলাকাবাসীর উদ্যোগে এম.এম.পি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সাব ইন্সপেক্টর ও ইনচার্জ, ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি।
সভাপতিত্ব করেন, জনাব মোহাম্মদ মজিবুর রহমান মাষ্টার, সভাপতি, ৩নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটি।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতা উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রেলি ও আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আরো বলেন এই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই আসেন আমরা সবাই সচেতন হই, এবং সুন্দর একটা মাদকমুক্ত দেশ গড়ি।