
লৌহজংয়ে নাঈম হাসানের মুক্তির দাবিতে মানববন্ধন নিরপেক্ষ তদন্ত ও মামলা প্রত্যাহারের আহ্বান
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাঈম হাসানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,সামাজিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।কর্মসূচিতে বক্তারা দাবি করেন,চোর পিটিয়ে হত্যার ঘটনায় নাঈম হাসানকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।তারা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নাঈম হাসানের পিতা মাহমুদ হাসান।তিনি বলেন,তার ছেলেকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানান।এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠনের রাজিব হাসান জীবন।তিনি বলেন,নাঈম হাসান দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।এ ধরনের একজন সমাজসেবীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।বক্তারা আরও বলেন,প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
তারা বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নাঈম হাসানের মুক্তির দাবি জানান।এ সময় এলাকাবাসী ও পথচারীদের উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।অংশগ্রহণকারীরা বলেন,আইনের শাসন ও সুষ্ঠু বিচার নিশ্চিত হলে প্রকৃত সত্য সামনে আসবে তাদের দাবি,নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হোক।একই সঙ্গে নির্দোষ কাউকে হয়রানি না করার আহ্বানও জানান তারা,বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।