1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাপাহার থেকে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাপাহার থেকে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি: (নওগাঁ) 
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি: (নওগাঁ) 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁ জেলার নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে ঢাকামুখী যাত্রা করেছেন।আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) তারেক রহমানের প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সাপাহার উপজেলার নির্ধারিত স্থান থেকে সুশৃঙ্খলভাবে এই যাত্রা শুরু হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, ধানের শীষের কান্ডারি ও দলের ত্যাগী নেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বিএনপির অন্যতম সদস্য মুখলেসুর রহমান মুকুলসহ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।ঢাকামুখী যাত্রাকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের সরকার গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির নেতৃত্বদানকারী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর প্রত্যাবর্তন দিবস কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন প্রেরণা জোগায়।তিনি আরও বলেন, নওগাঁ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা অতীতেও দলের দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন এবং আগামীতেও দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবেন।তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতেই এই ঢাকামুখী যাত্রা।পাশাপাশি তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।উল্লেখ্য, সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচির মধ্য দিয়ে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার স্পষ্টভাবে ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট