বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

পত্নীতলা উপজেলার ৪নং আকবরপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মণপুর গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা চরম দুর্ভোগে মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

পত্নীতলা উপজেলার ৪নং আকবরপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মণপুর গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা চরম দুর্ভোগে মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা প্রতিনিধি।

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৪নং আকবরপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মণপুর গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় একাকার হয়ে যায়। ফলে এলাকাবাসীর জন্য দৈনন্দিন চলাচল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়কটি দক্ষিণ লক্ষ্মণপুর গ্রামের মানুষের প্রধান যাতায়াতের পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের এই রাস্তা ব্যবহার করতে হয়। কিন্তু বর্ষাকালে হাঁটাচলা তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেল, ভ্যান কিংবা অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না। কাদায় পিছলে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বিশেষ করে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে চরম ভোগান্তির মুখে পড়ছে। কৃষকরাও সময়মতো জমির ফসল ও কৃষিপণ্য বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জরুরি রোগী হাসপাতালে নিতে দেরি হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তাটি সংস্কার করে ইটের সলিং বা পাকা সড়কে উন্নীত করার দাবি জানিয়েছেন।

গ্রামবাসীর আশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একটি টেকসই সড়ক নির্মাণ হলে দক্ষিণ লক্ষ্মণপুর গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
#নজিপুর_পত্নীতলা #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews