বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

হোয়াটসঅ্যাপ এলো নতুন প্রযুক্তি যুক্ত করে অডিও-ভিডিও কলে এলো নতুন সুবিধা

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

হোয়াটসঅ্যাপ এলো নতুন প্রযুক্তি যুক্ত করে অডিও-ভিডিও কলে এলো নতুন সুবিধা

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মিডিয়া মধ্যে প্রকাশিত হছে হোয়াটসঅ্যাপ নতুন প্রযুক্তি যুক্ত করছেন হোয়াটসঅ্যাপ এবার সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা চালু করেছে। এর ফলে আলাদা করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন নামানো ছাড়াই ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কল করতে পারবেন।

মঙ্গলবার এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন এই সুবিধায় ব্যক্তিগত ও গ্রুপ—দুই ধরনের কলই করা যাবে। পাশাপাশি স্ক্রিন ভাগাভাগি, প্রতিক্রিয়া জানানোর সুযোগ এবং কলের ইতিহাস ও পছন্দের তালিকা দেখার জন্য আলাদা কল বিভাগও যুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানায়, যারা যৌথভাবে ব্যবহৃত কম্পিউটার ব্যবহার করেন, কর্মস্থলের এমন কম্পিউটারে কাজ করেন যেখানে অ্যাপ্লিকেশন নামানোর অনুমতি নেই, অথবা ব্রাউজার ব্যবহারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এখন ব্রাউজার থেকেই সহজে কল করতে পারবেন।

নতুন হালনাগাদে ‘কল ট্রান্সফার’ নামে আরেকটি সুবিধাও যোগ করা হয়েছে। এর মাধ্যমে চলমান গ্রুপ কল মোবাইল ফোন থেকে কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে সংযোগ বিচ্ছিন্ন না করেই স্থানান্তর করা যাবে।

গ্রুপ কল আরও নিরাপদ করতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও চালু করা হয়েছে। কলের লিংক তৈরির সময় ‘যোগদানের আগে অনুমোদন’ চালু থাকলে নতুন অংশগ্রহণকারীরা একটি ভার্চ্যুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন। আয়োজক অনুমতি দেওয়ার পরই তারা কলে যোগ দিতে পারবেন।

এ ছাড়া কলের মান উন্নত করতে দুটি নতুন প্রযুক্তিও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর একটি উচ্চমানের ভিডিও সুবিধা, যা কল শুরুর সঙ্গে সঙ্গেই উন্নত ভিডিওমান নিশ্চিত করবে। অন্যটি শব্দ দমন প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠ আরও পরিষ্কারভাবে শোনাতে সহায়তা করবে। নতুন প্রযুক্তি যুক্ত করাতে জণগণের সুবিধা বেশি উন্নয় হছে হোয়াটসঅ্যাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews