বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তাঁদের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ব্যক্তিগত কারণে তাঁরা বর্তমানে সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।
লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, এই মুহূর্ত থেকে আমরা আর দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতা করব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তাঁরা তাঁদের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews