বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ই য়া বা সহ শীর্ষ মা দ ক ব্যবসায়ী আ ট ক

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ই য়া বা সহ শীর্ষ মা দ ক ব্যবসায়ী আ ট ক

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ তাহের (৫০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।
শনিবার (১ আগস্ট) র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন ঝর্ণা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার নিজ বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে।
সংবাদের সত্যতা যাচাই করে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের দলটি ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাহেরকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ঘরের খাটের নিচে ইয়াবা রাখা আছে বলে স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।আটক মোহাম্মদ তাহের টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার (১ নম্বর ওয়ার্ড) মৃত শেখ আহম্মেদের ছেলে।র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews