বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

টেকনাফে পরিকল্পিত ডাকাতি: গুলিবিদ্ধ ১, গুরুতর আহত বিকাশের ডিএসও আরমান; নিরাপত্তা নিশ্চিতে জনদাবি

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

টেকনাফে পরিকল্পিত ডাকাতি: গুলিবিদ্ধ ১, গুরুতর আহত বিকাশের ডিএসও আরমান; নিরাপত্তা নিশ্চিতে জনদাবি
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় বিকাশের ডিএসও আরমান গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীরা টাকা লুট করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি টেকনাফের ১৪ নম্বর ব্রিজ এলাকায় ঘটে। স্থানীয়দের দাবি, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ডাকাতি। তাদের অভিযোগ, ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে এবং গাছের গুঁড়িতে অসংখ্য পেরেক ঢুকিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহনের গতি থামিয়ে হামলা চালায়।এ ঘটনায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, দিনদুপুরে এমন দুঃসাহসিক ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।টেকনাফ উপজেলা সর্বস্তরের জনসাধারণ দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ডাকাত ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে টেকনাফ থেকে কক্সবাজার মহাসড়কে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।ভুক্তভোগী ও সচেতন মহলের একটাই দাবি—টেকনাফের মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে বাঁচার অধিকার চায়। টেকনাফ যেন কোনোভাবেই আরেকটি সেলিমপুরে পরিণত না হয়। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews