শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন সরকারি খাস নাল ভরাটের অভিযোগ কঠোর অবস্থানে মুক্তিযোদ্ধারা

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

টঙ্গীবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন সরকারি খাস নাল ভরাটের অভিযোগ কঠোর অবস্থানে মুক্তিযোদ্ধারা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন সরকারি খাস নাল জমি অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:মহসিন মিয়া।তিনি বলেছেন,ফ্যাসিস্ট আমলেও কেউ এই জমি ভরাট করার সাহস করেনি।এখনো কোনোভাবেই এটি অবৈধভাবে ভরাট করতে দেওয়া হবে না।সরেজমিনে দেখা যায়,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের খালপাড়ে ড্রেজারের পাইপ বসিয়ে মাটি ফেলে সরকারি খাস নাল ভরাট করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশেই উচ্চ শব্দে ড্রেজার চললেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে,অতীতে টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ওই জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেছিল। তবে পরিবেশগত বিষয় বিবেচনায় তৎকালীন সরকার আবেদনটি নাকচ করে দেয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলো-বাতাসের স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে জমিটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।স্থানীয় বাসিন্দাদের দাবি,বৃহস্পতিবার রাত থেকে টঙ্গীবাড়ী সোবহান কোল্ড স্টোর-সংলগ্ন খালে ড্রেজার বসিয়ে প্রতি রাতে মাটি ফেলা হচ্ছে।এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবু বকর মোল্লা বলেন,মুক্তিযোদ্ধাদের দখলে থাকা নাল জমি ভরাটের খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:মহসিন মিয়া বলেন,বিষয়টি জেলা প্রশাসক,ইউএনও ও সহকারী কমিশনার (ভূমিকে) জানিয়েছি।প্রয়োজনে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি তুলে ধরা হবে।এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ওয়াজেদ ওয়াসিফ বলেন,কারা সরকারি জমি ভরাট করছে, তা আমার জানা নেই।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।তারা দ্রুত তদন্ত করে সরকারি খাস জমি ভরাট বন্ধ,দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews