বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

কবিতা: আমি একটা জিন্দা লা শ

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

কবিতা: আমি একটা জিন্দা লাশ
কবি: মোঃ খাইরুল ইসলাম

আমি একটা জিন্দা লাশকাটিস না রে জংলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না,
আমি পিরিতের অনলে পোড়ামরার পরে আমায় পুড়িস না।
রোজ সকালে মুখোস পরি, হাসিমুখে দাঁড়াই সবার ভিড়ে,
কেউ দেখে না একলা আমি কেমন করে মরছি ধীরে ধীরে।
বুকের ভেতর জখম চেপে মিথ্যে সুখের নাটক করে যাই,
বাইরে আমার জৌলুস কত, ভেতরটা যে পুড়ে কয়লা-ছাই।
যার কারণে শূন্য হলো সাজানো এই ভালোবাসার ঘর,
সে মানুষটা অন্য বুকে আজকে সুখে, ভীষণ রকম পর।
আমার যত স্বপ্ন ছিল,
এক নিমেষে করে দিল শেষ,
আমি এখন স্মৃতির চরে একলা হাঁটি, হারিয়ে ছদ্মবেশ।
রক্ত-মাংসের এই শরীরে আজকে কোনো স্পন্দন তো নেই,
আমার যত জ্যান্ত আবেগ খুন হয়েছে চেনা মানুষটার হাতেই।
চোখের কোণে অশ্রু জমে,
পাথর হয়ে আটকে থাকে বুকে,
কীসের টানে বাঁচবো বলো,
বিষের কাঁটা বিঁধে আছে মুখে?
কবর খুঁড়ো না কেউ আমার জন্য,
এনো না সাদা কাফনের কাপড়,
আমি তো রোজই মরে বাঁচি,
বেঁচে থাকাটাই এক বড় থাপ্পড়।
চিতার আগুন ছাড়াই আমি পুড়ছি এক চরম অভিমানে,
এই জিন্দা লাশের দীর্ঘশ্বাস,
বলো কে আর এই জগতে জানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews