
ভবানীপুরে কচুয়ার মোড় থেকে কান্দানিয়া সড়ক সংস্কারে দুর্নীতির অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে” কচুয়ার মোড় থেকে কান্দানিয়া “পর্যন্ত সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার, যথাযথ কাজ না করে এবং তদারকির ঘাটতির কারণে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলেও কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন দেখা দেয়। অভিযোগ রয়েছে, ১৩ নং ভবানীপুর ইউনিয়নের কচুয়ার মোড় থেকে কান্দানিয়া বাজার পর্যন্ত রাস্তাটি একই ইউনিয়নের ৭,৮এবং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়ার সভাপতিত্বে ভাঙা রাস্তা মেরামতের প্রকল্প দেওয়া হয়।নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও সঠিকভাবে ইট বালি না ফেলানোর ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে।
এলাকাবাসী জানান, “রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।” তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান এই অনিয়ম করে যাচ্ছে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। পূর্বেও এ ধরনের ঘটনায় নিম্নমানের কাজ ও তদারকির অভাবের বিষয়টি সামনে এসেছে ।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বক্তব্য জানার চেষ্টা করা হল