বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

শিক্ষার গুণগত মান উন্নয়নে নকলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

শিক্ষার গুণগত মান উন্নয়নে নকলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মান আরও উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নকলা উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ান, জেলা শিক্ষা কর্মকর্তা, শেরপুর।
সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে এসব বিষয়ে মতবিনিময় এবং শিক্ষার সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ এবং যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews