মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনতলা ভবনের নিচতলার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মালির অংক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনের ঘটনায় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে অগ্নিকাণ্ডে ভবনের নিচতলায় থাকা আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকানটির মালিক আমির হোসেন বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন একটি দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়।

ফলে একই ভবনে থাকা হাসপাতাল,ব্যাংকসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।ভবনটির দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংকের কার্যক্রম ছিল অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ভর্তি থাকা চারজন মহিলা সিজারিয়ান রোগীসহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।এ ছাড়া ভবনের তৃতীয় তলায় আবাসিকভাবে বসবাসরত লোকজনকেও নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,সকাল ৬টা ৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে মালির অংক বাজারে অগ্নিকাণ্ডের সংবাদ আসে।

সংবাদ পাওয়ার পর লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।তিনি আরও জানান,অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে এতে হাসপাতাল,ব্যাংক ও আশপাশের বহু ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।অগ্নিকাণ্ডের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews