মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করতে যাচ্ছে মেটা

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করতে যাচ্ছে মেটা
সুমন রায়
সৈয়দপুর,প্রতিনিধি

বাংলাদেশে ফেসবুকে প্রচার বা বিজ্ঞাপন চালানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে মেটা। বিজ্ঞাপনী পেমেন্ট মাধ্যম হিসেবে মোবাইল আর্থিক সেবা (বিকাশ) যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বেশ কিছু ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার -অ্যাডস ম্যানেজার-এর পেমেন্ট সেকশনে প্রচলিত কার্ডের পাশাপাশি বিকাশ অপশনটি যুক্ত হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন ব্যবহারকারী এই উপায়ে সফলভাবে বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের মূল্য পরিশোধের সুযোগ উন্মুক্ত হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের বাধ্যবাধকতা অনেক কমে আসবে। ফলে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিং পরিচালনা করা আরও সহজ ও সাশ্রয়ী হবে।

এতদিন দেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল মেটাতে আন্তর্জাতিক সুবিধাযুক্ত কার্ড ও ব্যাংকিং জটিলতার কারণে অনেক ব্যবসায়ী ভোগান্তিতে পড়তেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য ছিল বেশ ব্যয়বহুল।

তবে বিষয়টিতে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পরীক্ষামূলক এই পদক্ষেপ সফল হলে দ্রুতই সবার জন্য এই ফিচারটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews