মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈসাকে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈসাকে সংবর্ধনা

শাহিন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এ্যাড. মোঃ এরশাদ আলী ঈসাকে সংবর্ধনা দিয়েছে পুঠিয়া উপজেলার বানেশ্বরে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এ্যাড. মো. এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. খলিলুর রহমান, মো. এজাজুল হক এজাজ অতি: পাবলিক প্রসিকিউটর দায়রা জজ আদালত রাজশাহী, ও বানেশ্বর ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক দুলাল, এবং উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মো. রফিকুল ইসলাম তুষার। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এবার এসএসসি পরীক্ষার ফলাফলেও এ প্রতিষ্ঠান অনেক ভালো করেছে। এ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন তাঁরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এবং শিক্ষকবৃন্দের সঙ্গে প্রতিষ্ঠান ঘুরে দেখেন জেলা পরিষদ প্রশাসক।

সেই সাথে এদিন এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশে রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন হলেও শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ১২টি এপ্লাস ও ৮০পারসেন্ট পাসের হারে অনেকটাই এগিয়ে থাকায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রসংশা করেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews