মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

সুন্দরগঞ্জে ‘করতোয়া’র ৫০ বছর পূর্তি উদযাপন

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

সুন্দরগঞ্জে ‘করতোয়া’র ৫০ বছর পূর্তি উদযাপন
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা
১২/০৮/২৬
সত্য, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার গৌরবময় পথচলায় দৈনিক ‘করতোয়া’ ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ করেছে। পাঁচ দশকের এই দীর্ঘ পথচলা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে কেক কাটা, শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক ‘করতোয়া’র উপজেলা প্রতিনিধির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক ‘করতোয়া’র প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন প্রামাণীক।

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শামীম সরকার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্কাউট সম্পাদক ও ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন এবং জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী শেখ মামুন উর রশিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী গোলজার রহমান, জুয়েল রানা, হাবিবুল্লাহ্ সরকার ও কবি সাইফুল আকন্দসহ সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা দৈনিক ‘করতোয়া’র দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান এবং পাঠকের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরেন। তারা বলেন, পাঁচ দশক ধরে সংবাদপত্রটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের কাছে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে দৈনিক ‘করতোয়া’র ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews