মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মিয়া।

​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাশিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

​সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিখনফল বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া নিয়মিত একাডেমিক তদারকি এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

​বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

​সভায় বাসাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews