বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়ায় টিএমএসএস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ডুমুরিয়ায় টিএমএসএস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ সেলিম রেজা। ডুমুরিয়া উপজেলা, খুলনা।

সবুজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি, একটি গাছ,একটি প্রাণ,সবুজ হোক আমাদের দেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়ায় টিএমএসএস’র নিয়মিত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৩ টার টিএমএসএস খুলনা জোন কর্তৃক পরিচালিত ডুমুরিয়া শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে টিএমএসএস’র ডুমুরিয়ার শাখা ব্যবস্থাপক মোঃ সুজন হোসেন এর সার্বিক তত্বাবধায়নে সুবিধভোগী সদস্য ও স্থানীয়দের মধ্যে ৫ শত ফলজ ও ঔষুধি প্রজাতের নিম, আমলকি,পেয়ারা, কাঁঠাল,আমড়া বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃক্ষের চারা বিতরণকালে টিএমএসএস পর পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।
টিএমএসএস’র নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবছর দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন অঞ্চলে টিএমএসএস’র আওতাধীন বিভিন্ন জোন, রিজিওন ও শাখাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু চারা বিতরণ নয়, সদস্যদের রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে পরিবেশ বান্ধব ও সবুজ সমাজ গঠনে টিএমএসএস’র সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস’র ডুমুরিয়া শাখার সকল কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews