মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

ডিবি পুলিশ নীলফামারী অভিযানে ৫.২৪ গ্রাম হেরোইন ও ৪ পিস টেপেন্ডাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ডিবি পুলিশ নীলফামারী অভিযানে ৫.২৪ গ্রাম হেরোইন ও ৪ পিস টেপেন্ডাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৫.২৪ গ্রাম হেরোইন ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গত (১৩ আগস্ট) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পাসারীপাড়া মোড় থেকে হাজারীহাট গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, আটকের পর বিধি অনুযায়ী তল্লাশি করে ফারুক হোসেনের কাছ থেকে পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তার শয়নকক্ষে অভিযান চালিয়ে আরও ১৯ পুরিয়া হেরোইন ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ২৪ পুরিয়া হেরোইনের ওজন কাগজসহ ৫.২৪ গ্রাম।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৮ হাজার ৪০০ টাকা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য প্রায় ১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে দাবি, গ্রেপ্তার ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তিনি একজন পেশাদার মাদক কারবারি।

এ সংক্রান্তে সৈয়দপুর থানার মামলা নং-২৮, তারিখ-১৪/০৮/২০২৬ খ্রিঃ, জিআর নং-২৪৫/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(খ)/২৯(ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews