মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বটিয়াঘাটায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বটিয়াঘাটায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃসেলিম রেজা।ডুমুরিয়া,খুলনা।

খুলনার বটিয়াঘাটা বাজারে বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বটিয়াঘাটা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
‎দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমীর এজাজ খান বলেন, “বিএনপি সম্পর্কে যারা বিভিন্ন অশালীন বক্তব্য দিচ্ছেন, আমরা ধৈর্য ধরে শুনছি। বিএনপি কলাগাছ নয়, বিএনপি মান্দার গাছ। ঝড়-ঝাপটা যতই আসুক, বিএনপি মাথা নত করে না।” তিনি বিএনপির নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
‎তিনি বলেন, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নেতাকর্মীদের আস্থা রাখতে হবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খন্দকার। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, কামরুল ইসলাম শিপার, ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, রুহুল মোমিন লিটন, রাশেদ কামাল, শফিকুজ্জামান মোল্লা, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, মো. কবির আকঞ্জি, জাহাঙ্গীর হাওলাদার, পলাশ মহলদার, কবির গোলদার, আবুবকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, কানিজ ফাতেমা, শফিক মোল্লা, বাবুল মেম্বার, সুমন খান, মো. খায়রুল ইসলাম, আলম ভূঁইয়া, সামসুল হক, তরিকুল ইসলাম জুয়েল, বাদল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
‎এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews