
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো:নয়ন বেপারী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া চাঁনখার ব্রিজের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী নয়ন বেপারীকে আটক করে পুলিশ।পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত মো:নয়ন বেপারী সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মোহনগঞ্জ পূর্বপাড়া এলাকার বাসিন্দা।তিনি ওই এলাকার ইয়ানুছ বেপারীর ছেলে পুলিশ জানায়,লৌহজং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সাতঘড়িয়া চাঁনখার ব্রিজ এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে নয়ন বেপারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নয়ন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলার পর গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য,মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি রয়েছে পুলিশ বলছে,মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত নয়ন বেপারীর বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।