
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২০/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আলতাব হোসেন (৩৮), পিতা- মৃত নায়েব আলী, মাতা-মৃত জয়গন বেগম, সাং-শিমলাপাড়া, থানা-গোপালপুর, জেলা- টাঙ্গাইল এ/পি সাং- জামগড়া ফকির এর বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ নয়ন মিয়া (৪০), পিতা- ইসহাক মিয়া, মাতা- রেনু বেগম, সাং-দক্ষিণ কামার গ্রাম, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর এ/পি সাং- বগাবাড়ি সোনিয়া মার্কেট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ শুকচাঁন আলী (৩৭), পিতা-মৃত এরশাদ প্রামানিক, মাতা- সুন্দরী বেগম, সাং-ফতেপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী এ/পি সাং- পলাশবাড়ী ফ্রান্স স্কুলের সামনে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১নং আসামী আলতাফ হোসেন (৩৮) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।