শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, চলছে ফগার স্প্রে

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭০ Time View

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, চলছে ফগার স্প্রে

অপু দাস, রাজশাহী ব্যুরো।

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার নগরীর ভদ্রা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়।
শনিবার ভদ্রা বস্তি এলাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের লক্ষ্যে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। নগরীর জনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভদ্রা এলাকায় পরিচালিত ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর না করে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে থাকছে কি না, তা নিয়মিত দেখতে হবে। ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, পরিত্যক্ত গাড়ির টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এসব স্থানে জমে থাকা পানি মশার প্রজননের সুযোগ তৈরি করতে পারে। তাই নিয়মিতভাবে এসব স্থান পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নগরবাসী যদি নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখেন এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হন, তাহলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
রাসিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে কিংবা মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রেও করা হচ্ছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং ড্রেন পরিষ্কারের কার্যক্রমও চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নগর পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর নগরীর পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর আগে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে নাগরিকদের সচেতন করতে র‌্যালিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃষ্টির পর বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে মশার প্রজননস্থল কমিয়ে আনা সম্ভব। তাই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমের পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews