1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

শ্যামনগরে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা পাইলট-প্রকল্প এর অবহিতকারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের সভাকক্ষে বেসকারি সংস্থা লিডার্স এর আয়োজনে মেরিডিয়ান ইনস্টিটিউট এর সহযোগীতায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জাহান কনক। লিডার্স এর সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদ হাসান, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, প্রাণীসম্পত অফিসার ড. সুব্রত কুমার বিশ্বাস, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সমিউল আযম মনীর, সিডিও’র নির্বাহী প্রধান গাজী ইমরান, সিএমসির সহব্যবস্থাপক কমিটির মাহামুদা বেগম সহ আরো অনেকে। অনুষ্ঠিত সভায় শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, বন বিভাগ প্রতিনিধিবৃন্দ, উপকারভোগীগণ, ইউল্যাব প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, লিডার্সের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।প্রকল্পটির আওতায় ব্লু-কার্বন সুরক্ষা ও বনায়ন কর্মসূচি গ্রহন করে নদীভাঙন রোধ, উপকূলীয় প্রতিবেশ সুরক্ষায় ২ একর ৪৯ শতক নদীর চরে পরিকল্পিতভাবে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। লিডার্স উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সমন্বিত ওকৌশলগত পরিকল্পনা গ্রহন করে। সভায় প্রকল্পের অগ্রগতি, অভিজ্ঞতা, শিক্ষণ ও সাফল্যসমূহ অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়ন থেকে অর্জিত শিক্ষণের আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক সুপারিশ গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট