
তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম ত
উপজেলা প্রতিনিধি, তালা সাতক্ষীরা।
সাতক্ষীরা তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। ইউ আর সি ইন্সট্রেক্টর ঈমান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মিয়াকুল সালেহীন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কার সিদ্দিক। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, জেলা জামায়াতের নায়েবে আমির ডঃ মাহমুদুল হক, জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সেক্রেটারি (সাবেক) মহিলা কলেজে অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিশখালি ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ প্যানেলচেয়ারম্যানবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনলাইন জুয়া,মাদক, ইভটিজিং, চুরিসহ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।