
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৯২ (বিরান্নব্বই) বোতল অফিসার চয়েজ মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সাইফুল আলম।
প্রতিনিধি দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জ।
গত- ২৩/০৮/২০২৬ইং তারিখ রাত ৭.৪৫ ঘটিকার সময় দোয়ারাবাজার থানাধীন ০৭নং লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর সাকিনস্থ বিল্লাল মেকার এর বাড়ী সংলগ্ন কাঁচা রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করিয়া ৯২ (বিরান্নব্বই) বোতল অফিসার চয়েজ মদ মূল্য অনুমান ৬৪,৪০০/(চৌষট্টি হাজার চারশত) টাকা সহ মাদক ব্যবসায়ী।
১। ফয়জুর রহমান (২৩) পিতা মৃত ছায়েদ আলী সাং ইসলামপুর ইউ/পি ০৭নং লক্ষীপুর থানা দোয়ারাবাজার।
২ মোঃ আল আমিন (২৫) পিতা মৃত আব্দুল কুদ্দুছ সাং দর্পগ্রাম বায়ানগাঁও থানা সুনামগঞ্জ সদর উভয় জেলা সুনামগঞ্জ দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দারকরা হয়েছে।