1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁ-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন জমা, নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁ-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন জমা, নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

নওগাঁ-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন জমা, নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। এ আসনে মোট ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট আটটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহবুবুল আলম। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডা. ছালেক চৌধুরী, মো. নুরুল ইসলাম ও মাহমুদুস সালেহীন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ সোহরাব হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল হক শাহ এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আকবর আলীও মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের কার্যালয় এলাকায় দিনভর ছিল প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতি। অনেক প্রার্থী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁরা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।
রিটার্নিং অফিসার জানান, জমা দেওয়া মনোনয়নপত্রগুলো নির্ধারিত তারিখে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নওগাঁ-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এখানে একাধিক রাজনৈতিক দলের শক্ত অবস্থান থাকায় নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মনোনয়ন জমার মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট