
দোয়ারাবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, দুইজনের কারাদণ্ড।
সাইফুল আলম।
প্রতিধিনি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) দোয়ারাবাজারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় ইয়াবা সেবনের দায়ে একজন অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,
উপজেলা প্রশাসন দোয়ারাবাজার।