
লোহাগাড়া উওর কলাউজন ৩ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন, লোহাগাড়া।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডের টংকাবতী খাল সংলগ্ন রসুলাবাদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজীদ-বিন-আখন্দ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার চেক প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব খোরশেদুল আলম এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বশির আহমদ।