শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বাল্যবিবাহ-যৌতুক ও অপরাধ দমনে জোর

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বাল্যবিবাহ-যৌতুক ও অপরাধ দমনে জোর

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ পরিস্থিতি, মোবাইল কোর্ট পরিচালনা, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্রাম আদালতের কার্যক্রমসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “একটি নিরাপদ, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠনে আমাদের সবার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাদক একটি জাতিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। চুরি, ছিনতাই ও খুনের মতো অধিকাংশ অপরাধের পেছনে মাদকাসক্তির ভূমিকা রয়েছে। তাই পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থলে অপরাধের তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নারী ও শিশুদের ওপর সহিংসতা একটি সভ্য সমাজের বড় কলঙ্ক। এ ধরনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা দিতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।”
বাল্যবিবাহ ও যৌতুক প্রসঙ্গে ইউএনও বলেন, “বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে এবং যৌতুক একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহের সঙ্গে জড়িত ঘটক, কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তুলতে হবে।”
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “অসাধু সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারি রুখতে নিয়মিত বাজার তদারকি করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।”
গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে গ্রামীণ বিরোধ নিষ্পত্তির অন্যতম কার্যকর মাধ্যম হলো গ্রাম আদালত। উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি হলে সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপি আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু ,
বিএনপি নেতা গোলাম মোরতুজা, সাংবাদিক আলামিন হক বিজয়, রাকিবুল ইসলাম রাকিবসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা দুর্গাপুরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন লাবনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভা শেষে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও একটি সাম্যবাদী সমাজ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews