1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব সুমন বোদা উপজেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।বোদা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গায়েবানা জানাজায় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও নারী শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ তার আপোষহীন চরিত্রের কথা বিশেষ ভাবে উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম গায়েবানা জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট