
মোঃ রাসেদ আলী, পত্নীতলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার ৪নং দিবর ইউনিয়নে পত্নীতলাই উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার দিবর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়ছাল শেখের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের পত্নীতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের অবদান এবং দেশের উন্নয়নে দলীয় কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়।