শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

নীলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জামাল প্লাজারের দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি ২০ কোটি টাকার বেশি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার দাবি

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ 

কক্সবাজারের টেকনাফের নীলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামাল প্লাজারের একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে নীলা বাজারের উত্তর পাশে অবস্থিত জামাল প্লাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে নীলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ওয়ালটন শোরুমসহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, আগুনে দোকানের মূল্যবান মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জামসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। বিশেষ করে মৌলভীবাজারের জাবেদ স্টোরেরও কোনো মালামাল অবশিষ্ট নেই বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ছেহের মিয়ার দোকানে ওয়্যারিংয়ের কাজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আগুনে জামাল প্লাজারের প্রায় সব দোকানই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও স্বপ্ন এক রাতেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় নীলা বাজারজুড়ে শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews