
লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ২ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার(২ সেপ্টেম্বর)দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ঘোড়দৌড় বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ঘোড়দৌড় বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের দ্বিতীয় পর্যায়ে নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র দেখতে পান ভোক্তা অধিকার কর্মকর্তারা।
এ ছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল।আইসক্রিম উৎপাদনের স্থানে কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানেরও কোনো ব্যবস্থা ছিল না।এসব অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার।এ সময় লৌহজং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভিযানে লৌহজং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।কর্মকর্তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য,উৎপাদন পরিবেশ ও প্রয়োজনীয় অনুমোদন পরিদর্শন করেন।
মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য সংরক্ষণ করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানান।লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করাকেও গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করা হয়।ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।ব্যবসায়ীদের পণ্য বিক্রি ও খাদ্য উৎপাদনে সরকারি বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান আরও জোরদার করার কথা জানান কর্মকর্তারা।সংশ্লিষ্টরা বলেন,জনস্বার্থে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।এতে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে বলে আশা করা হচ্ছে।