1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অ স্ত্র ও গোলাবারুদ উ দ্ধা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অ স্ত্র ও গোলাবারুদ উ দ্ধা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী):

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নাচোল থানাধীন ৪ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বহেরুল ওয়ার্ড এলাকার ইলামিত্র গেইট সংলগ্ন দিঘির উত্তর পাশের পাটালে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে সন্দেহজনক পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ভেতর থেকে সবুজ কাপড়ে মোড়ানো চারটি বড় লোহার হাসুয়া, চারটি কাঠের বাটযুক্ত ছোট লোহার হাসুয়া, একটি কাঠের বাটযুক্ত খড়গ, একটি কিরিচ, দুটি লোহার চাইনিজ কুড়াল, তিনটি দ্বিমুখী চাইনিজ কুড়াল এবং একটি স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিকসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে সাদা কাগজে মোড়ানো অবস্থায় তিন রাউন্ড তাজা গোলাবারুদও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট