শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ও সাংস্কৃতিক মিলনমেলা

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ Time View

পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ও সাংস্কৃতিক মিলনমেলা

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বংশপরম্পরায় চলে আসা এ উৎসবে নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা দিক তুলে ধরেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নির্মইল ইউনিয়নের বটতলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। নির্মইল জনজাতি কল্যাণ সংগঠন ও আদিবাসী নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত উৎসবকে ঘিরে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‘হামনিকের সংস্কৃতি, হামনিকের পরিচয়’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও নওগাঁ জেলা ও জেলার বাইরের বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নির্মইল জনজাতি কল্যাণ সংগঠনের সভাপতি সুবাশ তিগ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক, নির্মইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং নির্মইল জনজাতি কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সানি উড়াও। এ সময় বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবে আগত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নিজেদের মাতৃভাষায় গান ও নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য ও গানের মধ্য দিয়ে তারা তুলে ধরেন নিজেদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়।

আয়োজকরা বলেন, কারাম উৎসব শুধু আনন্দ-উৎসব নয়; এটি আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews