
শেরপুরে নবগঠিত যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পাঁচ সদস্যের আংশিক জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংগঠনকে সুসংগঠিত করার কথা জানান।