শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

৫০ লাখ টাকার স্বর্ণসহ দুইজন আটক, এসআরবি-৫ এর অভিযান

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

 

রাজশাহী  প্রতিনিধি:

বিদেশে পাচার করার উদ্দেশ্যে রাখা ৫০ লাখ ৬১ হাজার টাকার মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণের বার সহ রাজশাহীতে দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের স্বর্ণ ও দুটি মোবাইল ফোন সহ আটক করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৫ এর মিডিয়া সেল।

আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকায় মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্লা (৪৫)। এবং রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকার বাসিন্দা মো. ছাকিরুল (৪০)।

এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য এসআরবির একটি দল টহলে বের হলে, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বোয়ালিয়া থানার দরিখরবোনা মোড় এলাকায় দুই জন ব্যক্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে অবস্থান করছে। পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বলাকা বিল্ডিংয়ের হিমো সেন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালায় এসআরবি-৫ এর একটি দলের সদস্যরা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পরে স্থানীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠানে কষ্টিপাথর ও ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হলে স্বর্ণগুলো ২৪ ক্যারেটের বলে জানা যায়। এরমধ্যে একটি বারের ওজন ১২১ গ্রাম ও অপরটির ১২০ গ্রাম হয়। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ হয় ২৪১ গ্রাম। যার বর্তমান বাজারে আনুমানিক মূল্য ৫০ লাখ ৬১ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও স্বর্ণ পাচারে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এজাহারে আরও বলা হয়, আটক ব্যক্তিরা স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছে।

এঘটনায় আটক ঐ দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(এ)/ ২৫(ডি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং স্বর্ণ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসআরবি-৫ রাজশাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews