শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারব্যবস্থার নতুন অধ্যায়নবীনগরে দেওয়ানী আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারব্যবস্থার নতুন অধ্যায়নবীনগরে দেওয়ানী আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
​
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আইনি সেবার ইতিহাসে এক নতুন ও ঐতিহাসিক মাইলফলক উন্মোচিত হয়েছে। সাধারণ বিচারপ্রার্থীদের দোরগোড়ায় বিচারসেবা সহজতর করার অংশ হিসেবে এবং আদালতের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে সম্প্রতি নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের দুই মহামান্য বিচারপতি।
​পরিদর্শনকালে উচ্চ আদালতের বিচারপতিদ্বয় দেওয়ানী আদালতের দৈনন্দিন বিচারিক কার্যক্রম, এজলাস, মামলার নথি সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় তারা আদালতে আগত সাধারণ বিচারপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলেন, তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত ও হয়রানি মুক্ত বিচারসেবা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।
​নবীনগরের মতো একটি ঐতিহ্যবাহী উপজেলায় সরাসরি হাইকোর্টের দুই বিচারপতির এই আগমন এবং বিচারপ্রার্থীদের সাথে খোলামেলা কথোপকথনের ঘটনাকে স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ একটি অভূতপূর্ব ও স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন। সাধারণ বিচারপ্রার্থীরা জানান, উচ্চ আদালতের বিচারকদের কাছে সরাসরি নিজেদের ভোগান্তি ও অভিজ্ঞতার কথা বলতে পেরে তারা অত্যন্ত অভিভূত ও আশান্বিত।
​আইনজীবী সমিতির স্থানীয় নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা একে যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “নবীনগর দেওয়ানী আদালতে বিচারপতিদের সরাসরি পরিদর্শন এবং বিচারপ্রার্থীদের খোঁজখবর নেওয়ার এই ঘটনা বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে এই ঐতিহাসিক সফর।”
​পরিদর্শন শেষে বিচারপতিদ্বয় বিচারক ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দেওয়ানী মামলাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করা এবং বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কঠোর ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews