শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা
সুমন রায়
সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা।পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৭২ লাখ টাকা।

বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ (সাংবাদিক) সূধীজন উপস্থিত ছিলেন।

জুনে ২০২৬-২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছিল। খসড়া বাজেট নিয়ে বিভিন্ন সময়ে পৌরসভায় অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে তা সংযোজন ও বিয়োজন করা হয়। আজকে ঘোষিত বাজেটটি চলতি অর্থ বছরের চুড়ান্ত বাজেট।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews