শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

আজ টিকাপাড়ায় জানাজা, চিরনিদ্রায় শায়িত হবেন রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক তাজুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

আজ টিকাপাড়ায় জানাজা, চিরনিদ্রায় শায়িত হবেন রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক তাজুল ইসলাম

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট সংগঠক, রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার ইলামিত্র অঞ্চলের সাবেক সমন্বয়কারী তাজুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি নাট্যচর্চা, সাংস্কৃতিক আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সংগঠনটির বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সাবেক সমন্বয়কারী হিসেবে গ্রামীণ নাট্যচর্চা বিস্তারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর নগরীর টিকাপাড়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক, নাট্য ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তাঁরা বলেন, তাঁর প্রয়াণে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিজ্ঞ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews