মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

আড়িয়াল খাঁ নদে ভেসে উঠলো ২ বছরের শিশু মোবাশ্বেরের মরদেহ, এলাকায় শোকের ছায়া

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

আড়িয়াল খাঁ নদে ভেসে উঠলো ২ বছরের শিশু মোবাশ্বেরের মরদেহ, এলাকায় শোকের ছায়া

জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে নদীর তীরে খেলতে গিয়ে আড়িয়াল খাঁ নদে ডুবে মোবাশ্বের নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের নদী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মোবাশ্বের মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর পাকা মসজিদ সংলগ্ন শিকদার কান্দি এলাকার মো: মিথুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সবার অগোচরে খেলতে বের হয় শিশু মোবাশ্বের। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনরা শিশুটির কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ একাধিক নিখোঁজ সংবাদ পোস্ট করেন।
নিখোঁজের প্রায় ২ ঘণ্টা পর বাড়ি থেকে কিছুটা দূরে পাঁচখোলা বাহেরচর কাতলা (৬ নম্বর ওয়ার্ড) সংলগ্ন আড়িয়াল খাঁ নদে শিশু মোবাশ্বেরের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের অজান্তে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় সে।
শিশু মোবাশ্বেরের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের হাওয়া। ফুটফুটে শিশুটিকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মাদারীপুরের মহিষেরচর এলাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews