মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

আলোকিত লালমনিরহাট করার লক্ষ্যে হাতীবান্ধায় মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন এক সমাবেশ অনুষ্ঠিত হয়

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

আলোকিত লালমনিরহাট করার লক্ষ্যে হাতীবান্ধায় মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন এক সমাবেশ অনুষ্ঠিত হয়

মোঃ শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ ১৫/০৮/২০২৬ ইং তারিখে সন্ধা ০৭ ঘটিকার সময় হাতীবান্ধা উপজেলায় এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মাদকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও হাতীবান্ধা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন। বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।হাতিবান্ধা উপজেলায় যে ইউনিয়ন ও ওয়ার্ড প্রথম মাদক মুক্ত ও বাল্যবিবাহ বন্ধ করতে পারবে তাদেরকে বাংলাদেশের যেকোনো দর্শনীয় স্থান তিন দিনের সফর পাঠাবেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তার আলোকিত লালমনিহাট গড়ার সহযোগিতার চেয়ে তার বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews