বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

ঈদগাহ উপজেলাতে ধ র্ষ ণে র অভিযোগে জামায়াত নেতা আটক,

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

ঈদগাহ উপজেলাতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা আটক,

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাওলানা মো. ইউনুছ বিন নজির নামে এক মাদরাসা শিক্ষক ও স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার দক্ষিণ পাশের এলাকায় জমি ঘেরা-বেড়ার কাজের সুবাদে ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে অভিযুক্ত তার ব্যবহৃত পেরেক, দা ও খন্তাসহ কিছু সরঞ্জাম রেখেছিলেন। পরে ওই সরঞ্জাম আনার কথা বলে রাত আনুমানিক ১১টার দিকে তিনি বাড়িতে যান। অভিযোগ রয়েছে, ওই সময় গৃহবধূ একা থাকার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে (২৮জুলাই)রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুছ বিন নজিরকে আটক করে ঈদগাঁও থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার নেপথ্যে আরও কিছু তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত; দোষী সাব্যস্ত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews