বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

ঈদগাহ উপজেলার মা মেয়ের হত্যা মামলার প্রধান আসামিকে মৃ ত্যু দণ্ড দিয়েছে আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১ Time View

ঈদগাহ উপজেলার মা মেয়ের হত্যা মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারে ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় জমি-সংক্রান্ত সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই নারী আসামি হামিদা বেগম ও মনোয়ারা বেগমকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিহত হন।
ঘটনার তিন দিন পর, ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করে মোট চারজনকে অভিযুক্ত করা হয়। অপর আসামিরা ছিলেন আবুল কালামের ভাই আবুল তাহের, তার স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।
তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে। একই সঙ্গে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় হামিদা বেগম ও মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিসহ মামলার তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চলমান আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews